?অর্গানিক মেহেদি ব্যবহার :
?পার্সেল হাতে পাওয়ার সাথে সাথেই মেহেদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন।( এই মেহেদিতে কোনো ক্যামিকেল নেই তাই ডিপ ফ্রিজ এর বাইরে রাখলে মেহেদি নষ্ট হয়ে যাবে।)
? মেহেদি ব্যবহার এর ১৫/২০ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিন।
?মেহেদি হাতে দেওয়ার আগে অবশ্যই হাত ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন হাতে কোনো তেল না থাকে।
? মেহেদি দেওয়ার পর মিনিমাম ৩/৪ ঘন্টা হাতে মেহেদি রাখতে হবে সম্ভব হলে ৫/৬ ঘন্টা রাখতে পারেন।( বেস্ট রেজাল্ট এর জন্য সারা রাত রাখা ভালো)
? মেহেদি শুকিয়ে গেলেও ফেলে দিবেন না,কারণ তখনও রঙ গাড় হতে থাকে।
?মেহেদি শুকিয়ে যাওয়ার পর লং এর ভাপ নিতে পারেন, এতে রঙ আরও গাড় হয়।
?মেহেদি উঠানোর সময় পানি ব্যবহার না করে তেল ব্যবহার করুন।
? ১০/১২ ঘন্টা সাবান, পানি ব্যবহার থেকে বিরত থাকুন।
(অজু করতে পারবেন)
? এই মেহেদি চিনি, লেবুর রস সবকিছু দিয়েই তৈরি করা হয় তাই কোনো কিছু ব্যবহার এর দরকার নেই।
?২৪ থেকে ৩৬ ঘন্টা পর্যন্ত রঙ গাড় হতেই থাকবে। সবার স্কিন ও বডি টেম্পারেচার সেইম না তাই কালার কম বেশি হতে পারে।
?সাবান-পানি ব্যবহার এর উপর রঙ এর স্থায়িত্ব নির্ভর করবে।
?অর্গানিক কোন সংরক্ষণ পদ্ধতি?
অর্গানিক মেহেদি ৬ মাস ভালো থাকবে, অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। তবে যত আগে ব্যবহার করা যায় তত ভালো। চেষ্টা করবেন একটি মেহেদি একবারেই শেষ করার, কারণ বার বার ফ্রিজ থেকে বের করলে মেহেদির কালার নষ্ট হয়ে যায়।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet